শিক্ষিত তরুণদের একটি বড় অংশ বেকারত্বের মুখোমুখি হলেও প্রযুক্তি খাতে আশানুরূপ নিয়োগ বাড়ছে না। এ অবস্থায় তরুণদের মেধা ও সম্ভাবনাকে কার্যকর কর্মসংস্থানে রূপ দিতে দক্ষতা উন্নয়ন, সঠিক পরামর্শদান এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধন তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা বোঝা এখন তরুণদের জন্য আরো জরুরি হয়ে উঠেছে।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রচলিত ব্যবস্থাগুলোর মধ্যে সাধারণত নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, নতুন সরকারি বা প্রাতিষ্ঠানিক কর্মসূচি চালু এবং নানা কমিটি গঠন দেখা যায়। তবে এসব প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যায়, যার ফলে সহায়তার অপেক্ষায় থাকা তরুণদের জীবনের অমূল্য সময় পার হয়ে যায়। এই দীর্ঘসূত্রতার বিপরীতে কমিউনিটিভিত্তিক বা স্থানীয় উদ্যোগগুলো কিছুটা আশার আলো দেখাচ্ছে। বড় প্রতিষ্ঠানের তুলনায় এগুলো অনেক দ্রুত কাজ করতে এবং স্থানীয় চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে।
আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের মাঠপর্যায়ের উদ্যোগের ইতিবাচক ফলাফল দেখা গেছে। আফ্রিকার ১১টি দেশে ‘কর্পসআফ্রিকা’ নামের একটি সংস্থা স্থানীয় উন্নয়ন প্রকল্প পরিচালনার জন্য সদ্য স্নাতক তরুণদের নিয়োগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়। সাধারণ শিক্ষাব্যবস্থায় যেসব বাস্তব প্রয়োগিক দক্ষতা অর্জনের সুযোগ কম থাকে, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মাধ্যমে যুবসমাজ তা অর্জনের সুযোগ পায়। একইভাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ‘মাইক্রোসফট লার্ন স্টুডেন্ট অ্যাম্বাসেডর’ এবং ‘গ্লোবাল শেপার্স পেশোয়ার হাব’-এর যৌথ প্রচেষ্টায় একটি তৃণমূলভিত্তিক প্রশিক্ষণ মডেল চালু করা হয়। একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি আরো ১০ জনকে প্রশিক্ষণ দেবেন—এমন ধারণার ওপর ভিত্তি করে গত চার বছরে কোনো বড় সরকারি বা এনজিও অর্থায়ন ছাড়াই শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতায় সেখানে এক হাজারের বেশি তরুণের কাছে এই সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
স্থানীয় ও সাশ্রয়ী এই পারস্পরিক শিখন মডেলগুলোকে সহজেই বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। দীর্ঘ মেয়াদে দেখা যায়, উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, ধারাবাহিকতার অভাব এবং দায়িত্ব হস্তান্তরের সুস্পষ্ট নীতি না থাকায় এসব উদ্যোগের গতি কমে যায়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের পরবর্তী অগ্রগতি পর্যবেক্ষণ বা মূল্যায়নের সুযোগ থাকে না। ফলে এ ধরনের নেটওয়ার্ক স্থায়ী কর্মসংস্থান কাঠামোর পুরো বিকল্প হতে না পারলেও, সঠিক পরিবেশ ও সুনির্দিষ্ট পরিকল্পনা পেলে তরুণরা যে পরস্পরকে সহযোগিতা করতে সক্ষম, তা স্পষ্ট করে দেয়।
এসব অনানুষ্ঠানিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে সেগুলোকে স্থায়ী রূপ দিতে বর্তমানে নতুন একটি কর্মসূচি রূপায়ণের কাজ চলছে। এর লক্ষ্য শুরুতেই নির্দিষ্ট কোনো মেকানিক্যাল বা কারিগরি দক্ষতা শেখানো নয়, বরং তরুণদের ক্যারিয়ার সম্পর্কিত স্পষ্ট ধারণা ও দিকনির্দেশনা দেওয়া। শ্রমবাজারে কোন দক্ষতাগুলোর চাহিদা বাড়ছে, কোন ধরনের চাকরির সম্ভাবনা বাস্তবসম্মত এবং এআইয়ের কারণে কর্মসংস্থানে কী রূপান্তর আসছে—সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে। পাকিস্তানের মতো অনেক দেশের তরুণদের মূল সমস্যা মেধার অভাব নয়, বরং সঠিক দিকনির্দেশনার অভাবে তারা নিজেদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শত্রুদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে…
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের পরিচয়ে নয়, বরং সবাই এই দেশের…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বারান্দা,…
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে…
ইকুয়েডরের গুয়ায়াকিল শহরের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জায় প্রার্থনাসভা চলাকালে মাথার ওপর ক্রুশ ভেঙে…
শেরপুরের ঝিনাইগাতীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার তিনি…
This website uses cookies.