চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে ও ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী তিনি একই দিনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে যাবেন। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই উৎসবের পূজামণ্ডপ পরিদর্শনের ঘটনা এটিই প্রথম।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে তিন বিভাগের তিন জেলায় এই সফর শুরু হবে। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মণ্ডপে উপস্থিত পূজার্থীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন। সফর শেষে মঙ্গলবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
রংপুরের কর্মসূচি শেষে তারেক রহমান বিমানে রাজশাহী গিয়ে পৌঁছাবেন এবং হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরবর্তীতে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
রাজশাহী থেকে বিমানে চট্টগ্রাম পৌঁছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন।
এর আগে গত রোববার রাতে রাজধানী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত হবে এবং পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বারান্দা,…
ইকুয়েডরের গুয়ায়াকিল শহরের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জায় প্রার্থনাসভা চলাকালে মাথার ওপর ক্রুশ ভেঙে…
শেরপুরের ঝিনাইগাতীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার তিনি…
চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি…
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেবীজ্ঞানে কুমারীকে পূজা করার মধ্য দিয়ে ভক্তি-শ্রদ্ধায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর…
দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আবাসন সংকটকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে…
This website uses cookies.