ইকুয়েডরের গুয়ায়াকিল শহরের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি নামের এক ক্যাথলিক পাদ্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার গির্জায় ধর্মীয় বক্তব্য দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আর্চডায়োসিস অব গুয়ায়াকিল আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাটি গির্জার সরাসরি সম্প্রচারে (লাইভস্ট্রিম) ধরা পড়ে। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও এনবিসি নিউজের পর্যালোচনা করা ফুটেজে দেখা যায়, বেদির পেছনে দাঁড়িয়ে প্রার্থনাসভা পরিচালনা করছিলেন পাদ্রী মোলিনারি। ঠিক সেই মুহূর্তে দেয়ালে ঝোলানো বিশাল কাঠের ক্রুশটি হঠাৎ খুলে তাঁর মাথার পেছনে এসে পড়ে। আঘাত পাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং আর উঠে দাঁড়াতে পারেননি। এ সময় উপস্থিত ভক্তদের কান্না ও আতঙ্কের চিৎকার শোনা যায়। দ্রুত তাঁকে উদ্ধারের জন্য অ্যাম্বুলেন্স ডাকা হলেও চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মৃত ঘোষণা করে।
মর্মান্তিক এই ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই পাদ্রী মোলিনারি জীবন ও মৃত্যুর ক্ষণস্থায়িত্ব নিয়ে বক্তব্য রাখছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সময় অপচয় না করে ঈশ্বর ও প্রিয়জনদের সময় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একদিন আমরা সবাই মারা যাব। তিনি আরও বলেন, মানুষ অনেক সময় যেসব কাজে সময় ব্যয় করে, সেগুলো ঈশ্বরকে সময় দেওয়ার মতো অর্থবহ হয় না। এরপর তিনি আশীর্বাদের প্রার্থনা শুরু করতেই পেছনের ক্রুশটি ভেঙে পড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বারান্দা,…
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে…
শেরপুরের ঝিনাইগাতীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার তিনি…
চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি…
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেবীজ্ঞানে কুমারীকে পূজা করার মধ্য দিয়ে ভক্তি-শ্রদ্ধায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর…
দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আবাসন সংকটকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে…
This website uses cookies.