Header Premium (728×90)

Categories: বিনোদন

দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন

টেলিভিশন থেকে দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দীর্ঘ বিরতির কারণ, নিজের দক্ষতা ঝালাই করা এবং ক্যারিয়ার নিয়ে নানা কটূক্তির অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

বিনোদনভিত্তিক মাধ্যম ‘স্ক্রিন’-কে দেওয়া সাক্ষাৎকারে রশমি জানান, তিনি প্রায় তিন থেকে চার বছর নিয়মিত কাজ থেকে দূরে ছিলেন। এই সময়ে তিনি একটি গুজরাটি সিনেমা এবং জি৫-এর ‘হিসাব বরাবর’ ছবিতে কাজ করলেও খুব বেশি ব্যস্ত হতে চাননি। টেলিভিশনের কিছু প্রস্তাব পেলেও সেগুলোর সঙ্গে নিজেকে মেলাতে না পারায় তিনি কাজ করেননি। রশমি বলেন, “মাঝে তিন-চার বছর কাজ বন্ধ রেখেছিলাম। টেলিভিশনের কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সেগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারিনি। হয়তো তখন আমি প্রস্তুতও ছিলাম না।”

বিরতির সময়টিতে তিনি নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেন। পুরোনো শেখা বিষয়গুলো নতুনভাবে মূল্যায়নের জন্য তিনি বিভিন্ন ওয়ার্কশপে অংশ নেন এবং নিজের ওপর কাজ করেন। দীর্ঘ সময়ের ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতাকে শিক্ষণীয় হিসেবে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য ও ট্রলিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রশমি। তিনি জানান, গত সাড়ে তিন মাস ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য পড়া বন্ধ রেখেছেন। তার মতে, অনেক সময় অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে ট্রলিং করা হয়। অনলাইন হয়রানি ও কটূক্তির একটি সীমা থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বিষাক্ত আচরণ মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এমনকি অনলাইন ট্রলিংয়ের কারণে অনেকে আত্মহত্যার মতো পথও বেছে নেন।

নারী হিসেবে অবমূল্যায়নের শিকার হওয়ার প্রসঙ্গ টেনে রশমি বলেন, পর্দায় নারীদের কেবল সৌন্দর্য বা গ্ল্যামার প্রদর্শনের অনুষঙ্গ হিসেবে দেখার প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত। নারীদের কাজ ও অভিনয় দক্ষতাকে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি আরও জানান, অভিনেত্রী হিসেবে তার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, তবে নিজের প্রতিভা প্রদর্শনের জন্য উপযুক্ত সুযোগ বা মঞ্চ তিনি পাননি। তাকে অনেকে কেবল ‘টেলিভিশন অভিনেত্রী’ হিসেবে গণ্ডিবদ্ধ করতে চাইলেও, রশমির মতে টিভি মাধ্যমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এই মাধ্যমের ব্যাপক দর্শকসংখ্যা ও মানুষের কাছে পৌঁছানোর শক্তি অন্য যে কোনো মাধ্যমের চেয়ে বেশি। ক্যারিয়ার নিয়ে কটূ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “অনেকেই আমাকে বলেছেন, আমার মুখ টেলিভিশনে অতিরিক্ত দেখা হয়ে গেছে। এমন কথাও শুনতে হয়েছে, আমার ক্যারিয়ার শেষ।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি কামারুল

কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের…

36 minutes ago

তিথির বিশেষ বিন্যাসে দুই দিনে পালিত হচ্ছে মহাসপ্তমী

বাংলা পঞ্জিকার তিথির বিশেষ বিন্যাসে এবার দুই দিনে পড়েছে মহাসপ্তমী। রবিবার সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি…

56 minutes ago

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ

বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও যন্ত্রপাতি স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড…

1 hour ago

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় টুপটুপ রিসোর্টের মালিক মো. তানভীরসহ ২৩ জনের বিরুদ্ধে…

1 hour ago

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার

ছুটি কাটাতে কক্সবাজারের ইনানীতে গিয়ে রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ যশোরের মণিরামপুরের নাহিদুর রহমান, তার…

2 hours ago

বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না।…

2 hours ago

This website uses cookies.