মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার শুল্ক-কর ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকির এই তথ্য বেরিয়ে এসেছে। বিষয়টি নিশ্চিত করে এনবিআরের আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তদন্তকারী সংস্থার তথ্যমতে, বন্ড ও ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধার অপব্যবহার করে এই রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, উইলিয়ামস সোয়েটার্স চীন ও ভারত থেকে তিনটি বিল অব এন্ট্রির মাধ্যমে ৩৭ টন কাঁচামাল আমদানি করেছিল। এসব কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা এবং এর বিপরীতে শুল্ক-কর ছিল প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা। নিয়ম অনুযায়ী, বন্ড সুবিধার আওতায় আনা এসব পণ্য নির্ধারিত শর্ত মেনে রপ্তানিমুখী পণ্য উৎপাদনে ব্যবহারের কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা না করে স্থানীয় বাজারে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ড রেজিস্টারে এসব পণ্যের কোনো হদিস পাননি। এছাড়া আমদানি-রপ্তানির তথ্য প্রদানে ব্যর্থতা এবং কাঁচামালের প্রকৃত ব্যবহার ও অবস্থান সম্পর্কে অসংলগ্ন তথ্যের কারণে তদন্ত আরও জোরদার করা হয়েছে।
কাঁচামাল ছাড়াও ৫২৫টি মেশিনারিজ আমদানির ক্ষেত্রেও বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে অধিদপ্তর। এই যন্ত্রপাতিগুলোও নিয়ম ভেঙে স্থানীয় বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে ১১ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান রয়েছে এবং ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে তা নিরূপণের কাজ চলছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য ও পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাজধানীর গেণ্ডারিয়ায় পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিরুদ্ধে…
মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও…
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় মারধরের শিকার ওহিদুজ্জামান শামীম নামে এক যুবকের হাসপাতালে…
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে…
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতে কর্মরত মোট গৃহকর্মীর…
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়…
This website uses cookies.