২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। এ ছাড়া হামলায় আরও শত শত শিশু আহত হয়েছে।
জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, গাজা উপত্যকায় চলমান অবরোধের মধ্যেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহের পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ের মধ্যে পাঁচটি ছেলে ও দু’টি মেয়ে শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে অন্তত ৩৩টি শিশু গুরুতর আহত হয়েছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ৮ লাখ শিশু বর্তমানে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের অধিকাংশই তাঁবু কিংবা অনিরাপদ ভবনে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। রিকার্ডো পিরেস সতর্ক করে বলেন, আসন্ন শীতের মাসগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের বসবাসের অনুপযোগী ও অমানবিক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হবে।
শ্রেণিকক্ষের জটিল সমীকরণ আর সুরের মূর্ছনা—এই দুইয়ের মেলবন্ধনে নিজের জীবন সাজিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.…
সিরাজগঞ্জের তাড়াশের ইসলামপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুরনো আম ও বটগাছ রাতের আঁধারে কেটে বিক্রির…
সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে…
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধান নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর…
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো…
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই পর্যটক বলে ধারণা করছে…
This website uses cookies.