ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসাইন জুয়েল শিক্ষকতা, গবেষণা এবং ব্যান্ড সংগীতের সমন্বয়ে এক বৈচিত্র্যময় জীবন অতিবাহিত করছেন। একাডেমিক জীবনে অত্যন্ত সফল এই শিক্ষক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করে ভর্তি হন এবং স্নাতক পর্যায়ে ফ্যাকাল্টি ফার্স্ট হয়ে সম্মানজনক 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' লাভ করেন। পরবর্তীতে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ৫জি মোবাইল কমিউনিকেশনের ওপর পিএইচডি সম্পন্ন করা এই শিক্ষকের বর্তমানে ২৮টি আন্তর্জাতিক গবেষণাপত্র রয়েছে।
গবেষণাগারের বিজ্ঞানচর্চার পাশাপাশি শৈশব থেকেই সুরের প্রতি গভীর অনুরাগ ছিল ড. জুয়েলের। ২০১০ সালে তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে ‘নীল’ নামে একটি ব্যান্ড গঠন করেন। ব্যান্ডটির প্রধান ভোকাল হিসেবে তিনি ‘অপরিচিতা মেয়ে’ ও ‘মাটির ঘর’-এর মতো জনপ্রিয় মৌলিক গান উপহার দিয়েছেন। সংগীতশিল্পী হিসেবে তিনি দেশে দুই শতাধিক কনসার্টে পারফর্ম করেছেন এবং ২০১৬ সালে ‘স্বপ্নচারী’ নামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন। শুধু দেশেই নয়, চীনে অবস্থানকালে আনহুই প্রদেশের একটি মিউজিক অডিশনে অংশ নিয়ে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।
ড. জুয়েলের মতে, গান ও শিক্ষকতা একে অপরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক। মায়ের ইচ্ছা ও নিজের সুপ্ত স্বপ্নকে ধারণ করে মেধা, গবেষণা আর বাদ্যযন্ত্রকে সঙ্গী করে তিনি একজন সফল অধ্যাপক, গবেষক ও সংগীতশিল্পী হিসেবে নিরন্তর এগিয়ে চলেছেন।
রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা…
কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকত সংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পর্যটক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায়…
ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা…
মাঠের অনবদ্য পারফরম্যান্স এবং সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনে মর্যাদাপূর্ণ 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ২০২৬'…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর স্বজনদের…
সিরাজগঞ্জের তাড়াশের ইসলামপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুরনো আম ও বটগাছ রাতের আঁধারে কেটে বিক্রির…
This website uses cookies.