রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত হয় যখন ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড দিয়ে বের হয়ে একদল পোশাকশ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা পিছু হঠতে বাধ্য হন। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, প্রায় ১০০০ থেকে ১৫০০ পোশাকশ্রমিক লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা পুলিশের কথা না শোনায় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। তিনি স্পষ্ট করেন যে, শ্রমিকদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি, শুধুমাত্র ধাওয়া দেওয়া হয়েছে।
উপকমিশনার আরও জানান, এ ঘটনায় পুলিশের দুইজন কর্মকর্তা আহত হয়েছেন এবং একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের হামলায় পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দেওয়ার…
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ফের বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী,…
সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।…
ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর তার প্রোফাইলটি স্মারক হিসেবে সংরক্ষণ করা বা চিরতরে ডিলিট করার বিষয়ে…
ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ…
কালো পোশাকে নতুন এক ব্যক্তিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার এই…
This website uses cookies.