Header Premium (728×90)

Categories: জাতীয়

বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ হওয়ার প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে খালের কচুরিপানার মধ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কচুরিপানা সরিয়ে ব্যাগের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের ভাষ্যমতে, ওই সময় রাইয়ান তার বাবা রাসেল খানের পাশে ঘুমিয়ে ছিল এবং মা রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনা, পুকুর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় ওইদিন রাতেই শিশুটির মা রুমানা বেগম কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারজনের পাশাপাশি শিশুটির ভগ্নিপতি আল আমিনকে (৪০) প্রধান আসামি করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে আল আমিনের সঙ্গে শিশুটির বাবা রাসেল খানের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এর আগেও শিশুটিকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে শিশুটি কীভাবে নিখোঁজ হলো, মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় আল আমিনের সংশ্লিষ্টতা কতটুকু তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিশুটির মৃত্যুতে ঘুটাবাছা গ্রামসহ এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে…

3 minutes ago

কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতে কর্মরত মোট গৃহকর্মীর…

7 minutes ago

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়…

23 minutes ago

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ ও…

27 minutes ago

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশু এবং…

41 minutes ago

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের দুর্নীতি মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস…

46 minutes ago

This website uses cookies.