দেশে হামের প্রাদুর্ভাব ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর খবর নিয়মিত আসছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। অবশ্য এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ৮৫ জনের শরীরে রোগটি শনাক্ত হওয়ার পাশাপাশি নতুন করে আরও ৯৫০ জন উপসর্গ নিয়ে নিবন্ধিত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতের এই সংস্থার দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে আক্রান্তের পাশাপাশি উপসর্গযুক্ত রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে অবস্থান করছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সরকারি হিসাবে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে বাকি ১ হাজার ৮৫ জন মারা গেছেন।
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৫: ১০আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৫: ১২
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…
সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুজব ও সাম্প্রদায়িক উসকানি…
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকত এলাকার একটি কাঠের রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ পর্যটকের মৃত্যু হয়েছে,…
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দেওয়ার…
সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।…
This website uses cookies.