ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই তা নিশ্চিত করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাজার বছর ধরে এ ভূখণ্ডের মানুষ একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, উৎসব সব ভেদাভেদ দূর করে মানুষকে একতাবদ্ধ করার শক্তি জোগায়।
রমনা কালীমন্দিরের দুর্গাপূজা আয়োজনে অন্য ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য পূজা উদযাপন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান রিজভী। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার অনেকেরই পছন্দ নয় বলে দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা অপপ্রচার ও অপ্রীতিকর কর্মকাণ্ডের চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে উৎসব পালন করতে পারেন, সেজন্য গত এক মাস ধরে সারা দেশে দলের নেতা-কর্মীদের প্রতিটি পূজামণ্ডপে সতর্ক থাকার ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিএনপির এই নেতা জানান, এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২ লাখ ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে, যা আগের উৎসবগুলোর চেয়ে বেশি। এর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীরাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।
বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোয় এবার হিন্দু সম্প্রদায় পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন। এছাড়া প্রতিটি মন্দিরে চালের সরকারি বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে এবং এখন থেকে প্রতিটি মন্দির মাসে আট হাজার টাকা করে সরকারি বরাদ্দ পাবে। পাশাপাশি হিন্দু কল্যাণ ট্রাস্টের বাজেট চার কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে এবং পুরোহিত ও সেবায়তদের উৎসব ভাতার সঙ্গে অতিরিক্ত তিন হাজার টাকা যুক্ত করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক চিন্তাধারা নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপি। পরিশেষে সবাই যাতে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সেই শুভকামনা ব্যক্ত করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…
ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছাত্র সমাজের নেতা…
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের…
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান…
ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।…
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের…
This website uses cookies.