Header Premium (728×90)

Categories: সারাদেশ

ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭

ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালিয়ে কথিত শীর্ষ মাদক কারবারি ও ইউনিয়ন ছাত্র সমাজের আহ্বায়ক মো. রাকিব ওরফে ‘ইয়াবা রকি’সহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর ৪ নম্বর ওয়ার্ডের আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে এই অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৩৩ হাজার ২৭০ টাকা জব্দ করেছে। গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে রয়েছেন মো. মোতাসিম (৪০), মো. রুবেল (৩০), মো. নসু হাওলাদার (৪৫), মো. আলাউদ্দিন (৪২), মো. মনির হোসেন (২৭) এবং মো. মনির (৩১)। তারা সবাই ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাকিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক কারবার, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে রাকিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, রাকিবের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত।…

17 minutes ago

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

মাদকবিরোধী অভিযানের নামে গেণ্ডারিয়ায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তা ত্রাসের…

35 minutes ago

সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…

55 minutes ago

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের…

2 hours ago

প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান…

2 hours ago

লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।…

2 hours ago

This website uses cookies.