ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকেয়া পরিশোধ না করায় ইস্তাম্বুলে ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ২৯

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং যাত্রীবাহী উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। বিমানবন্দর পরিষেবা বাবদ ৩০ লাখ ইউরো বকেয়া পরিশোধ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার দুই দেশের গণমাধ্যমের প্রতিবেদনে ইরানি উড়োজাহাজটি জব্দের তথ্য জানানো হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার তেহরানগামী বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আদালতের জারি করা বাজেয়াপ্তকরণ আদেশের ভিত্তিতে ইস্তাম্বুল বিমানবন্দরের কর্মকর্তারা উড়োজাহাজটি আটকে দেন। উড়োজাহাজটির উড্ডয়ন স্থগিত হওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত কাসপিয়ান এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশাসনিক জটিলতার কারণে ইস্তাম্বুল থেকে তেহরানগামী বোয়িং উড়োজাহাজটির পরিচালনায় সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। তবে, বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া ৩০ লাখ ইউরোর হিসাব নিষ্পত্তিতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুতই উড়োজাহাজটি ইরানে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি যোগাযোগ করলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি।

বর্তমানে ইরান এয়ারসহ কয়েকটি সংস্থা দুই দেশের মধ্যে নিয়মিত যাত্রী পরিবহন অব্যাহত রেখেছে। তবে, ভারী পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম মহান এয়ার জানিয়েছে, আঙ্কারার অনুরোধের পরিপ্রেক্ষিতে তুরস্কে তাদের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বকেয়া পরিশোধ না করায় ইস্তাম্বুলে ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ

আপডেট সময় : ০৫:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬