ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স পরিচালনা ও অর্থ ব্যয়ের শরিয়তি বিধান ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি হলো প্রজ্ঞাপন ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার পুতিন ও শির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, ইউক্রেন যুদ্ধও আলোচনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটবীজ উৎপাদনে উৎসাহ বাড়ছে কৃষকদের রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী, সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ধর্মের কারণে মানুষের মধ্যে যেন প্রতিবন্ধকতা না হয়: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুপস্থিত জামায়াত

ইরানে যুদ্ধাপরাধের জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করল মার্কিন যুক্তরাষ্ট্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে চলমান সংঘাতের সময় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধান মিশনের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন এই প্রতিবেদনের ফলাফলকে বিশ্বাসযোগ্য মনে করে না।

গত বৃহস্পতিবার জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন তাদের প্রতিবেদনে দাবি করে যে, ইরানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রতিবেদনে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অন্তত ১২০ জনই ছিল স্কুলশিক্ষার্থী।

এ ছাড়া প্রতিবেদনে অন্য একটি বিমান হামলার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সহজেই শনাক্তযোগ্য একটি ক্রীড়া স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে, যাতে ২২ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, প্রতিবেদনটি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দেওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনটির বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, জাতিসংঘের এই কাউন্সিল যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য ও ইহুদিবিদ্বেষ ছড়ানোর পাশাপাশি দমনমূলক শাসনব্যবস্থাকে প্রশ্রয় দিয়ে আসছে। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। সেই সময় ওয়াশিংটন অভিযোগ তুলেছিল যে, এই কাউন্সিল মার্কিন স্বার্থের পরিপন্থী কাজ করছে।

এদিকে হোয়াইট হাউসও আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, এই সংঘাতের প্রেক্ষাপটে একমাত্র ইরানের শাসকগোষ্ঠীই যুদ্ধাপরাধ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ইরানে যুদ্ধাপরাধের জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করল মার্কিন যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬