সংবাদ শিরোনাম :
ইয়েমেনের তাইজে সৌদি জোটের বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৩
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৮:৫২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৪। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো বিমান হামলায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। এছাড়া এই হামলায় আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাইজের ধুবাব ও মাকবানাহ জেলায় এসব হামলা চালানো হয়। এই ঘটনার পর অঞ্চলটিতে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরো তীব্র রূপ নিয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh



























