ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাব আল-মান্দেব পুনর্দখলে ইয়েমেনি বাহিনীর বড় ধরনের অভিযান শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন ৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত ৬ ও ৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে চালানো এসব অভিযানে সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করার পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে বুধবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি চালানো হয় গত ৬ সেপ্টেম্বর রাতে খারান এলাকায়। সেখানে সন্ত্রাসীরা সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান শুরু করলে বন্দুকযুদ্ধে আটজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, নিহত এই সন্ত্রাসীরা ভারতীয় পৃষ্ঠপোষকতায় সক্রিয় ছিল। এ সময় উগ্রপন্থী গোষ্ঠী ‘ফিতনা-উল-খাওয়ারিজ’-এর ব্যবহৃত কয়েকটি আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়।

এর পরদিন অর্থাৎ ৭ সেপ্টেম্বর ওয়াশুক জেলায় আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়। অভিযান শেষে তাদের একটি আস্তানা থেকে প্রায় ২ দশমিক ৯ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

সন্ত্রাসীদের বিরুদ্ধে এই সফল অভিযানের পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির শীর্ষ নেতৃত্ব। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি পৃথক বার্তায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬