ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার ২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ এমপি আমির হামজার শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম রাঁচিতে ২৫০ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড জয় দিল্লির বিক্ষোভে আটক ৩ হাজার জনের মুক্তি, হেফাজতে ৪ জন গেটাফেকে হারিয়ে টানা আট জয়ে উড়ছে বার্সেলোনা

সৌদি আরামকো স্থাপনায় হামলা, বিশ্ববাজারে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি স্থাপনায় নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধি গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫২ ডলারে লেনদেন হয়েছে। দিনের এক পর্যায়ে এই দাম ৯৭ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়, যা গত ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। দিনের এক পর্যায়ে এর দাম ৯৩ ডলার ছাড়িয়ে যায়, যা জুলাই মাসের শেষের পর থেকে সর্বোচ্চ।

ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, সোমবার সৌদি আরবের জিজান শহরের আরামকোর তেল স্থাপনাটি হামলার শিকার হয়। স্থাপনাটিতে দৈনিক চার লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, গত সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ইরান দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, এই জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড এবং তাদের মিত্রদের অর্থায়নে পরিচালিত বহু বিলিয়ন ডলারের একটি ছায়া নেটওয়ার্কের অংশ।

অন্যদিকে, বাণিজ্যিক জাহাজে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান এই ঘটনাকে 'যুদ্ধাপরাধ' এবং 'অর্থনৈতিক যুদ্ধ' হিসেবে আখ্যা দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরামকো স্থাপনায় হামলা, বিশ্ববাজারে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম

আপডেট সময় : ১২:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬