ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

তিন বছরে আফগানিস্তানে ফিরলেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে শরণার্থীদের ফিরে যাওয়ার ঘটনা আগে দেখা যায়নি। তবে একই সঙ্গে সংস্থাটি জোর দিয়ে বলেছে যে, সব ধরনের প্রত্যাবর্তন যেন স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয় তা নিশ্চিত করা জরুরি।

যদিও ইউএনএইচসিআর এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে ফিরে যাওয়া শরণার্থীদের একটি বড় অংশ প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে ফিরেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত জুন মাসে জানিয়েছিলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ইসলামাবাদ একটি পর্যায়ক্রমিক প্রত্যাবাসন কর্মসূচি শুরু করার পর থেকে ২৪ লাখেরও বেশি আফগান নাগরিক দেশে ফিরে গেছেন।

এছাড়া ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকে প্রায় ২১ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। উল্লেখ্য, ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক অভিযান শুরুর পর থেকে পরবর্তী কয়েক দশকের সংঘাত ও অস্থিতিশীলতার সময়ে লাখ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তিন বছরে আফগানিস্তানে ফিরলেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

আপডেট সময় : ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬