ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি বাড়িতে এই হামলা চালানো হয়।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানিয়েছেন, এই হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু। আহতদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। হামলার শিকার এক শিশু জানিয়েছে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমান উড়তে দেখেছিল। বিস্ফোরণের ভয়াবহতার বর্ণনা দিয়ে শিশুটি বলে, ইট, পাথর ও সিমেন্টের টুকরা তার মুখ ও মাথায় আঘাত করে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার, সমুদ্রপথে ব্যবহৃত সামরিক সরঞ্জাম, মাইন পাতার সক্ষমতা এবং যোগাযোগব্যবস্থায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টার প্রতিক্রিয়ায় আইআরজিসির সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই এই হামলাকে 'নিষ্ঠুর' আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি যুদ্ধের প্রথম দিন মিনাব ও লামার্দে মার্কিন-ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে বলেন, এই নৃশংসতা আগের ধারাবাহিকতারই অংশ। এর আগে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জনের বেশি এবং লামার্দে একটি ক্রীড়া কমপ্লেক্সে অন্তত ২১ জন নিহত হয়েছিলেন।

কুহেস্তাক ছাড়াও কোনারাক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের মতো দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় পাল্টা আঘাত করার দাবি করেছে। কুয়েত কর্তৃপক্ষও তাদের আকাশে কয়েকটি ড্রোন প্রতিহত করার তথ্য জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩

আপডেট সময় : ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬