ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

কলকাতার বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫১

কলকাতার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতার হগ মার্কেটের সামনে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরিস্থিতির সমালোচনা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, হঠাৎ করেই চিনি এবং বিভিন্ন ধরনের আনাজের দাম বেড়ে গেছে। খুচরা বাজারে কিছু পণ্যের দাম বাড়ার বিষয়টি তিনি স্বীকার করলেও, চালের দাম বৃদ্ধি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, যেহেতু চাল এই রাজ্যেই উৎপাদিত হয়, তাই এর দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।

ক্রেতা সুরক্ষা দপ্তরের কার্যক্রম নিয়ে শুভেন্দু বলেন, অতীতে এই দপ্তরটি অত্যন্ত অবহেলিত ছিল। তিনি দাবি করেন, বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুখ্যমন্ত্রী পর্যায়ে এ ধরনের কোনো কর্মসূচিতে অংশগ্রহণের নজির ছিল না। তিনি জানান, প্রশাসন এখন কৃত্রিম রং ব্যবহারের বিরুদ্ধে এবং দাঁড়িপাল্লায় কারচুপির মাধ্যমে ক্রেতাদের ঠকানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এছাড়া ২০১৯ সালের আগের আইন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার বিষয়টিও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। আগের তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজ্যে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে সিলমোহর দেওয়া হয়েছিল, যার ফলে বিক্রেতা ও ক্রেতা উভয়ই প্রতারণার শিকার হয়েছেন।

ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে শুভেন্দু বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি অভিযানের উদাহরণ দেন। তিনি জানান, ১০ দিন আগে নিউটাউনের একটি স্থানে পুলিশ তল্লাশি চালিয়ে দেখেছে, খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে ১২০ জন ব্যক্তি মিথ্যা বুকিং করে টাকা হাতিয়ে নিচ্ছেন কিন্তু কোনো পণ্য সরবরাহ করছেন না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই সুরক্ষিত রাখতে প্রশাসন সচেষ্ট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কলকাতার বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আপডেট সময় : ০৬:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬