সংবাদ শিরোনাম :
সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে বাণিজ্যিক ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে অজ্ঞাত একটি বস্তু জাহাজের মূল ডেকে আঘাত হানে। কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানানো হয়েছে যে, আঘাতের পর জাহাজের ডেকে আগুন ধরে যায়। তবে দ্রুত ও সফলভাবে জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, এই ঘটনায় জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। এছাড়া এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। লোহিত সাগরের এই কৌশলগত জলপথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে খবর দিতে আহ্বান জানানো হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh





























