ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯/১১-কে ‘সন্ত্রাসী হামলা’ না বলার নির্দেশ নিয়ে সিবিসির সমালোচনা ৭০ লাখ টাকায় নির্মিত অতিথিশালা, ১৪ বছরেও পর্যটকশূন্য হালান্ড ও চেরকির জোড়া গোল, ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে ওড়াল ম্যানসিটি অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান মৌলভীবাজারের সবুজে সোনালি চন্দ্রপ্রভার হলুদ উৎসব সরকারি কলেজে শিক্ষক সংকট ও শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ উদ্বোধনের পরই অচল অন্তর্বর্তী সরকারের নাগরিক সেবাকেন্দ্র, ৪টিতেই তালা স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও পারিবারিক মূল্যবোধের বিকাশ ঘটাতে শিক্ষার বিভিন্ন স্তরে এই প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি উল্লেখ করেছিলেন, সরকার শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নতুন এই উদ্যোগের ফলে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের এই কোরআন প্রতিযোগিতায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

আপডেট সময় : ১১:১৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬