ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা ২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সেই ভাইরাল গানের ওটিলিয়া কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী: যুক্ত হচ্ছে ইজেডসিসি ও বুক ট্রাস্ট প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক সচিব ড. হারুনুর রশিদ আর নেই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ দিল পানি সম্পদ মন্ত্রণালয় প্রাচীন চীনের হুয়াই গাছের নিচে বইয়ের বাজারের ইতিহাস চেলসিতে যেতে পারেন মার্টিনেজ, আলোচনা চালাচ্ছে দুই ক্লাব অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জলবায়ু পরিবর্তন রোধে বিমানের উড্ডয়ন পথ বদলের পরীক্ষা যুক্তরাজ্যের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকাশে বিমানের ইঞ্জিন থেকে নির্গত গরম ধোঁয়া ও জলীয় বাষ্প যখন ঠান্ডা ও আর্দ্র বাতাসের সংস্পর্শে আসে, তখন ক্ষুদ্র বরফকণা তৈরি হয়। এই কণাগুলো দীর্ঘ সময় ধরে আকাশে মেঘের মতো স্তর সৃষ্টি করে বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে। বিজ্ঞানীদের মতে, দীর্ঘস্থায়ী এই কৃত্রিম মেঘ বা 'কনট্রেইল' বৈশ্বিক উষ্ণায়নে বড় ধরনের ভূমিকা রাখছে। এই ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবার সম্পূর্ণ নতুন এক উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।

উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়া রুখতে বিমানের উড্ডয়ন পথে সামান্য পরিবর্তন আনার একটি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার, বিজ্ঞানী এবং বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলো। উত্তর আটলান্টিকের একটি অত্যন্ত ব্যস্ত বিমান করিডরে এই পরীক্ষা চালানো হবে। এর লক্ষ্য হলো, বিমানের পথ সামান্য পরিবর্তন করে কনট্রেইল তৈরির পরিমাণ কমিয়ে আনা সম্ভব কি না তা যাচাই করা।

এই পরীক্ষার জন্য আবহাওয়ার নিখুঁত তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে। এআই বিশ্লেষণের মাধ্যমে আকাশের এমন উচ্চতা নির্ধারণ করা হবে, যেখানে দীর্ঘস্থায়ী কনট্রেইল বা বরফকণার মেঘ তৈরি হওয়ার আশঙ্কা সবচেয়ে কম। এরপর নির্দিষ্ট কিছু ফ্লাইটকে তাদের নির্ধারিত উচ্চতা সামান্য পরিবর্তন করে উড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে।

বিশ্বের ইতিহাসে এই ধরনের উদ্যোগগুলোর মধ্যে এটিকে অন্যতম বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চলে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরের অত্যন্ত ব্যস্ত শ্যানউইক আকাশসীমায় এই পরীক্ষাটি চালানো হবে।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯: ৫৯আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০: ০০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জলবায়ু পরিবর্তন রোধে বিমানের উড্ডয়ন পথ বদলের পরীক্ষা যুক্তরাজ্যের

আপডেট সময় : ১১:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬