ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারেক রহমানের সফর নিয়ে বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার করল ভারত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ভারতের রাষ্ট্রপতির সচিবালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দুপুর ২টা ২৫ মিনিটে এই বিবৃতিটি প্রকাশ করেছিল। তবে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে, অর্থাৎ বিকেলের আগেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। এ বিষয়ে ঢাকা কিংবা দিল্লির কোনো কর্মকর্তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। আগস্টের তৃতীয় সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে তারা আভাস দিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সফর নিয়ে বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার করল ভারত

আপডেট সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬