ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াবে মালয়েশিয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিবাসন ব্যবস্থাপনা ও যোগাযোগ খাতে আইন প্রয়োগের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় উভয় সংস্থা চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, এই সহযোগিতার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত এবং যৌথ অভিযান পরিচালনা। তিনি বলেন, দুই সংস্থার গোয়েন্দা সক্ষমতাকে একত্রিত করলে আইন প্রয়োগ আরও কার্যকর হবে এবং নির্দিষ্ট অপরাধ শনাক্ত হওয়ার পর যৌথ তদন্ত চালানো সহজ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এবং এমসিএমসির চেয়ারম্যান তান শ্রী মোহাম্মদ সালিম ফাতেহ দিন।

যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এই কৌশলগত সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, অভিবাসন নিয়ন্ত্রণ এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া খাতের নিয়ন্ত্রণে দুই সংস্থার কাজের পরিধি একে অপরের পরিপূরক। বর্তমান সময়ে অপরাধীরা ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার করে তাদের কর্মকৌশল প্রতিনিয়ত পরিবর্তন করছে। এই যৌথ উদ্যোগের ফলে আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অভিবাসন এবং ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার শনাক্ত করা ও তা মোকাবিলা করা অনেক সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াবে মালয়েশিয়া

আপডেট সময় : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬