ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

আমিরাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জলসীমায় পড়ল একটি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে আমিরাতকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে একটি দেশটির জলসীমায় আঘাত হেনেছে এবং অন্যটি জলসীমার বাইরে পড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

এই হামলার ঘটনার পর সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছে। কয়েক মাস পর এটিই প্রথম কোনো সতর্কতা। বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি শনাক্ত করেছে। নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া হালনাগাদ তথ্য অনুসরণ করতে আহ্বান জানানো হয়েছে। একই সময়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নিতে বলা হয়।

এর আগে শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে হামলা চালানোর অভিযোগ ওঠে তেহরানের বিরুদ্ধে। ওই ঘটনার পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে উসকানি ও শত্রুতা বন্ধ করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছিল মে মাসে। এছাড়া জুন মাসে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুলবশত বাসিন্দাদের কাছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান আমিরাতকে লক্ষ্য করে প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে, যা ওই অঞ্চলের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

আমিরাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জলসীমায় পড়ল একটি

আপডেট সময় : ০৮:২৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬