ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু যাত্রীবাহী বগি ফেলে এক কিলোমিটার দূরে ছুটল ট্রেনের ইঞ্জিন ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধ পরিকর ইসি হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্বীকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না: উপ-উপাচার্য লাতিন আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশের জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক

ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বিষয়ক ১৫ দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান। নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে, হামাস সম্পূর্ণ ও প্রকৃতপক্ষে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

গত মাসে ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ গাজায় হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর দাবি করেছিল। এর প্রেক্ষিতেই ট্রাম্প এই শান্তি রূপরেখা ঘোষণা করেছিলেন। তবে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু ধারণা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও অন্যগুলো অগ্রহণযোগ্য। এ বিষয়ে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েল নিজের অবস্থানে অটল থাকতে জানে।

নেতানিয়াহুর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, তাদের ভারী অস্ত্র হস্তান্তর করা ইসরায়েলের সব ধরনের আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের ওপর নির্ভরশীল। গত বছরের অক্টোবরে উপত্যকাটিতে প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই পরিকল্পনা নিয়ে অস্বস্তি রয়েছে। দেশটির অতি-ডানপন্থী মিত্র এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এই খসড়া প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি নতুন মন্ত্রিসভা ভোট আয়োজন এবং গাজা পরিকল্পনাটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে ঘোষিত ট্রাম্পের এই শান্তি পরিকল্পনায় চুক্তির বাস্তবায়ন তদারকি করার জন্য শান্তি গঠন, হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে নেতানিয়াহুর এই প্রত্যাখ্যান ট্রাম্পের শান্তি প্রচেষ্টার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

আপডেট সময় : ০৯:৪০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬