ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন

ইরান কথা না শুনলে বড় সামরিক হামলার হুমকি ট্রাম্পের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কূটনৈতিক আলোচনার সুযোগ দিলেও ইরান কথা না শুনলে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ট্রাম্প জানান, বর্তমানে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং একটি পূর্ণাঙ্গ পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে গভীর আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় ইরান ও ওমানের পাশাপাশি কাতার, পাকিস্তান, মিসর এবং ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে আমরা আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপের দিকে ফিরে যাব। তবে কূটনীতিকে খুব বেশি সময় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বিষয়টি দ্রুত সমাধান হতে হবে, নতুবা একেবারেই হবে না।

হামলা স্থগিত রাখার বিষয়ে ট্রাম্প জানান, মধ্যস্থতাকারীরা তাকে হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এছাড়া হামলা বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমা এবং শেয়ারবাজারের ইতিবাচক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আলোচনার এই সুযোগে হারানোর কিছু নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইরান কথা না শুনলে বড় সামরিক হামলার হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬