ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, ফিলিপাইনে ১৭ জনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড়টি চীনের ভূখণ্ডে প্রবেশ করে। এর আগে এটি জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানে প্রবল বৃষ্টিপাত ও বাতাসের সৃষ্টি করে। গত এক সপ্তাহের মধ্যে চীনে আঘাত হানা এটি দ্বিতীয় টাইফুন; এর আগে সপ্তাহান্তে দেশটিতে আঘাত হেনেছিল টাইফুন ‘মায়সাক’।

ঝড় মোকাবিলায় চীনা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। টাইফুনের প্রভাবে পূর্বাঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কেন্দ্রের কাছাকাছি বাভির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বা প্রায় ৮৯ মাইল। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা টাইফুনটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের ‘কমলা সতর্কতা’ জারি করেছিল।

প্রতিকূল পরিস্থিতির কারণে চীনে কয়েক শ উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে, ট্রেন চলাচল কমিয়ে আনা হয়েছে এবং অনেক ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া বহু শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। ঝেজিয়াংয়ের ওয়েনঝু শহরের বাসিন্দা ৫০ বছর বয়সী হুয়াং জিংহুয়ান জানান, তিনি পরিবারের সদস্যদের জন্য দু-তিন দিনের খাবার ও পানি কিনে রেখেছেন। তিনি বলেন, এর আগেও তারা টাইফুন মোকাবিলা করেছেন এবং আশা করছেন এবারও পরিস্থিতি সামলে উঠতে পারবেন।

এদিকে টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সৃষ্ট ভূমিধসে দেশটিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তাইওয়ানে তীব্র বাতাস ও ভারী বৃষ্টির কারণে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পিচ্ছিল সড়কে মোটরসাইকেল চালানোর সময় অনেকে দুর্ঘটনার কবলে পড়েছেন। নিরাপত্তার স্বার্থে গতকাল সকালে তাইচুং শহর ও হুয়ালিয়েন কাউন্টি থেকে প্রায় ১৪ হাজার ২১০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাইওয়ানজুড়ে স্কুল, অফিস এবং অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, ফিলিপাইনে ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬