ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরাইলি হামলায় নতুন করে ৬ ফিলিস্তিনি নিহত আর্জেন্টিনার ম্যাচে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল, দাবি পাউ কুবারসির বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির পাশে এমবাপ্পে ইউরোপে তীব্র তাপপ্রবাহের সুযোগে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, জারি সতর্কতা দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা বোস্টনের মাঠে মরক্কোকে হারিয়ে ফরাসি নীলে রঙিন বিশ্বকাপের আসর আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং বিতর্ক নিয়ে ফিফার ব্যাখ্যা চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতিসংঘ পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিভিত্তিক করার আহ্বান বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ পুলিশকে আরও আধুনিক, প্রযুক্তিভিত্তিক ও সময়োপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (আনকপস ২০২৬)-এ বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানের গতানুগতিক সক্ষমতা দিয়ে আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, আন্তঃসীমান্ত অপরাধ চক্রের ক্রমবর্ধমান বিস্তার ও জটিল পরিস্থিতি সামাল দিতে উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অবদানের কথা তুলে ধরে মন্ত্রী জানান, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরও সক্ষম ও প্রস্তুত করার লক্ষ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সময় তিনি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদান-প্রদান জোরদারে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন।

এছাড়া জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে একটি বার্ষিক ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিভিত্তিক করার আহ্বান বাংলাদেশের

আপডেট সময় : ০৭:৫০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬