ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা জাপানি বিনিয়োগ বাড়াতে সব ধরনের নীতিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি সরকারের ত্রিশালে নতুন সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন’র যাত্রা শুরু সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচ প্রধান অভিজিৎ দীপকে

মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৫৫ তম মহান বিজয় দিবস উদযাপন

মোঃ এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৪৮৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম, ম্যানেজার মো: আল মমিন হোসাইন সজিব,উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন বাদল,সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৫৫ তম মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ১০:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫