ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে মোট ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬