ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস, চার বছর পর ফিরছে উইলিয়ামস জুটি

গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির প্রভাবে ময়লার ভাগাড়ের একটি বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববারের এই দুর্ঘটনায় আরও ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রাত ২টার দিকে কোনাক্রির গবেসিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্জ্যের বিশাল স্তূপটি হঠাৎ ধসে পড়লে এর নিচে থাকা আশপাশের তাঁবু ও ঝুপড়িঘরগুলো চাপা পড়ে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। খননযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া বর্জ্যের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

এই ঘটনায় সাইরে দিয়ালো নামে এক নারী তার পাঁচ সন্তানকে হারিয়েছেন। তিনি দুর্ঘটনাস্থলে শোকার্ত কণ্ঠে জানান, তার সব সন্তানই বর্জ্যের স্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে।

গিনি সরকার এই ভাগাড়টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কয়েক দিন আগেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্জ্য অপসারণের কাজ শুরু হওয়ার আগেই ভারী বৃষ্টির মধ্যে এই ধসের ঘটনা ঘটল।

গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উদ্ধারকাজ সরাসরি তদারক করছেন এবং স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ ও দুর্বল অবকাঠামোর শহরগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২

আপডেট সময় : ০৯:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬