ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩

যাযাবর জীবন কাটাতে এবার যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অবশেষে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন সত্যি করে লস অ্যাঞ্জেলেস ছেড়ে এক ধরনের যাযাবর জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘লারা ক্রফট’ খ্যাত এই অস্কারজয়ী তারকা। সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ল’ অফিসিয়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই রোমাঞ্চকর ভাবনার কথা শেয়ার করেছেন তিনি।

জোলি জানান, তার জীবনের একটি নির্দিষ্ট অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আপাতত কোথাও স্থায়ীভাবে থিতু হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বরং কিছুদিন বিশ্বজুড়ে ঘুরে বেড়িয়ে একটি যাযাবর জীবন উপভোগ করতে চান তিনি। তবে বিশ্বজুড়ে ঘুরে বেড়ালেও একটি নির্দিষ্ট স্থানে তিনি তার মায়ের স্মৃতি ও পারিবারিক ছবিগুলো সযত্নে রেখে যাবেন।

যুক্তরাষ্ট্র ছাড়লেও নিজের সৃজনশীল ফ্যাশন হাউসের আন্তর্জাতিক প্রচারের কাজ চালিয়ে যাবেন জোলি। একই সঙ্গে জাতিসংঘ এবং নিজের অলাভজনক সংস্থা ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় থাকবেন তিনি। এই নতুন জীবনযাত্রার শুরুতে প্রথম কয়েক মাস তিনি কম্বোডিয়ায় কাটাবেন বলে জানিয়েছেন।

এর আগে, চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নিজের ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলার মূল্যের ঐতিহাসিক বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন জোলি। তার এক ঘনিষ্ঠ সূত্র সে সময় জানিয়েছিল, লস অ্যাঞ্জেলেস ছাড়ার পরিকল্পনা জোলি বহু বছর ধরেই করছিলেন। কিন্তু প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বাধ্য হয়েই মার্কিন মুলুকে থাকতে হয়েছিল।

ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ সন্তান ভিভিয়েন ও নক্সকে নিয়ে জোলির সংসার। গত জুলাই মাসে যমজ সন্তানদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় এখন আর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এর আগে গত আগস্টে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারেও জোলি আক্ষেপ করে বলেছিলেন, বিবাহবিচ্ছেদের কারণেই তাকে এতদিন লস অ্যাঞ্জেলেসে আটকে থাকতে হয়েছিল। আইনি বাধা কাটতেই এবার নিজের মতো করে ডানা মেলছেন এই তারকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যাযাবর জীবন কাটাতে এবার যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট সময় : ১০:২১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬