ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সেখানে একদল প্রবাসী বাংলাদেশির হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন এই অভিনেত্রী। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

বাঁধন অভিযোগ করেন, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল বাঙালি ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তিনি জানান, হামলাকারীরা তার শরীরে পানি ও কোক ছুড়ে মেরেছেন, যার ফলে তিনি পুরোপুরি ভিজে যান। এ সময় তার সাথে ভাইয়ের ছোট শিশুটিও ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, হামলাকারীরা তার শরীরে হাত তুলেছে এবং তার মোবাইল ফোনটি ফেলে দিয়েছে। এমনকি তারা তার কানের পাশে আঘাতও করেছে। বাঁধন জানান, হামলাকারীরা তাকে জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে অভিহিত করে এবং জোরপূর্বক ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে। এই পুরো ঘটনাটি তারা ভিডিও করে লাইভ ও আপলোড করছিল বলেও তিনি দাবি করেন।

বাঁধন এই হামলাকারীদের আওয়ামী লীগের প্রবাসী কর্মী হিসেবে শনাক্ত করেছেন। ভিডিওর এক পর্যায়ে তিনি বলেন, “আমি বলবো—আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন—এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

আপডেট সময় : ০৩:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬