ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

পুরুষকে ভালোবাসি, তবে নারী হেটার্সই বেশি: বাঁধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিনেমা ও নাটকের জগতের চাকচিক্যের আড়ালে থাকা তারকাদের অজানা গল্পগুলো নিয়ে শুরু হয়েছে নতুন সেলিব্রেটি টক শো 'স্টার স্টোরিজ'। অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তিনি ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন।

আলাপচারিতায় সম্পর্ক, ভালোবাসা এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। বাঁধন অকপটে জানান, তিনি পুরুষকে ভালোবাসেন, তবে তাঁর ব্যক্তিগত জীবনে পুরুষের চেয়ে নারী হেটার্স বা সমালোচকের সংখ্যাই বেশি। বিয়ের প্রসঙ্গে তিনি আবারও নিজের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। তবে মজার ছলে আক্ষেপ করে বলেন, বিয়ের প্রবল ইচ্ছে থাকলেও এখন পর্যন্ত মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না তিনি।

শুধু ব্যক্তিগত জীবন নয়, আলাপচারিতার বড় একটি অংশজুড়ে ছিল সমসাময়িক বিভিন্ন বিষয়। ছাত্র-জনতার আন্দোলন ও রাজনীতি নিয়ে নিজের সুচিন্তিত দর্শন ও ভাবনা প্রকাশ করেছেন বাঁধন। অনুষ্ঠানের বিশেষ অংশে থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে অভিনেত্রীর আরও কিছু ব্যক্তিগত ও মজার উত্তর দর্শকদের সামনে আসবে।

প্রযোজক নাবিলা মারজুক ও স্টুডিও ইনচার্জ লিটু হাসানের তত্ত্বাবধানে নির্মিত এই শো-টি 'আগামীর সময় এন্টারটেইনমেন্ট'-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। তারকার জীবনের অজানা গল্প নিয়ে সাজানো এই আড্ডা দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পুরুষকে ভালোবাসি, তবে নারী হেটার্সই বেশি: বাঁধন

আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬