ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২ ভক্ত সৌদির নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য ও সম্পদের বণ্টন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬ জন হুতিদের চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি জোট, সহায়তায় প্রস্তুত মিশর বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় হাইকোর্টে জাহ্নবী, ৫৫২টি লিংক সরানোর নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। তাঁর এই আবেদনের প্রেক্ষিতে আদালত অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

জাহ্নবীর দায়ের করা এই মামলায় মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে বাণিজ্যিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রায় ৭ হাজার লিংকের কথা উল্লেখ করা হলেও আদালত প্রাথমিকভাবে ৫৫২টি আপত্তিকর ইউআরএল দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শুনানির সময় আদালত সাধারণ ভক্তদের পরিচালিত ফ্যান পেজ এবং বিকৃত বা স্পর্শকাতর কনটেন্ট ছড়ানো পেজগুলোর মধ্যে পার্থক্য বজায় রাখার ওপর জোর দেন। দিল্লি হাইকোর্ট পর্যবেক্ষণ করে বলেন, কোনো তারকার নামে ফ্যান পেজ চালানো মানেই সেটি স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। ভক্তদের তৈরি এসব পেজে তারকাদের ছবি, ভিডিও, সিনেমার খবর, প্রশংসা কিংবা সমালোচনা থাকতেই পারে। শুধু নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো পেজে যদি অশালীন কনটেন্ট প্রচার করা হয় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা চালানো হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ দেখা গেছে তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার সিনেমা ‘পেড্ডি’-তে। বুচি বাবু সানা পরিচালিত এই চলচ্চিত্রে তিনি জনপ্রিয় তারকা রাম চরণ ও শিবরাজ কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় হাইকোর্টে জাহ্নবী, ৫৫২টি লিংক সরানোর নির্দেশ

আপডেট সময় : ০২:৩৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬