ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২ ভক্ত সৌদির নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য ও সম্পদের বণ্টন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬ জন হুতিদের চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি জোট, সহায়তায় প্রস্তুত মিশর বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

সন্দীপ ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে কেন অভিনয় করেননি দীপিকা?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এক বছর পর আবারও নতুন করে আলোচনায় এসেছে। প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমাটিতে দীপিকার অভিনয় না করা নিয়ে সম্প্রতি পরিচালকের ভাই প্রণয় দাবি করেন, অভিনেত্রী ছবির ১০ শতাংশ লভ্যাংশ চেয়েছিলেন। তবে এই দাবির বিপরীতে এবার সম্পূর্ণ ভিন্ন এক তথ্য সামনে এনেছে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রটির দাবি, দীপিকা তার জীবনে মাত্র একবারই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দেখা করেছিলেন। সেই বৈঠকেও পরিচালক প্রায় এক ঘণ্টা দেরিতে উপস্থিত হন। পেশাদার আচরণ বজায় রেখে দীপিকা বৈঠকটি করলেও তাকে সিনেমার কোনো বিস্তারিত গল্প শোনানো হয়নি, বরং কেবল এক লাইনে ছবিটির ধারণা দেওয়া হয়েছিল। যেহেতু দীপিকা পুরো চিত্রনাট্য না শুনে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হন না, তাই শুরু থেকেই ‘স্পিরিট’ সিনেমাটি তার পছন্দের তালিকায় ছিল না বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, সন্দীপ রেড্ডি ভাঙ্গার নারীবিদ্বেষী মনোভাবের কারণে দীপিকা কখনোই তার সঙ্গে কাজ করতে চাননি। পরিচালকের ব্যক্তিগত জীবন এবং তার নির্মিত সিনেমাগুলোতেও এই ধরনের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

এর আগে অবশ্য পরিচালকের ভাই প্রণয় দাবি করেছিলেন, পারিশ্রমিক ও সময়সূচি নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকাকে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সন্দীপ প্রায় ১৮ মাস ধরে দীপিকার সঙ্গে আলোচনা চালিয়েছিলেন এবং তাকে নেওয়ার ব্যাপারে পরিচালকের যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বক্স অফিসে দীপিকার বড় সাফল্যের কারণে তিনি দরকষাকষিতে শক্ত অবস্থানে ছিলেন। প্রণয়ের অভিযোগ, দীপিকা শুধু অভিনয়ের পারিশ্রমিকই চাননি, বরং সিনেমার লভ্যাংশের ১০ শতাংশও দাবি করেছিলেন। এত বড় অঙ্কের ভাগ দেওয়ার পর সিনেমার বাজেট মেলানো কঠিন হয়ে পড়ায় তারা বিকল্প অভিনেত্রীর সন্ধান শুরু করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সন্দীপ ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে কেন অভিনয় করেননি দীপিকা?

আপডেট সময় : ১২:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬