ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং ৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর

প্রাথমিকে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়নের সময়সীমা বাড়ল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়নের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ অক্টোবর পর্যন্ত এই পদায়ন আদেশ জারির সময়সীমা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। এই নির্দেশনায় স্বাক্ষর করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন। এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ জারির সময়সীমা পূর্বনির্ধারিত ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়, গত ১ অক্টোবর যেসব শিক্ষক যোগদান করেছেন, তাদের জন্য আগামী ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করতে হবে। নির্ধারিত সময়সূচি মেনে এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করতে এবং নবনিযুক্ত শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করেছে যে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলা বাদে দেশের অন্য সব জেলার ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

প্রাথমিকে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়নের সময়সীমা বাড়ল

আপডেট সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬