ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, ইতালিতে সফল অস্ত্রোপচার আয়াসের জামিন শুনানি চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু ৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের

মেধা তালিকায় প্রথম হয়েও নিয়োগ বঞ্চিত সোহেল ও মামুন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে সরকার। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেও বাদ পড়ার অভিযোগ তুলেছেন আবদুল্লাহ আল মামুন ও সোহেল রানা। মামুন সমাজকল্যাণ বিষয়ে এবং সোহেল রানা ইতিহাস বিষয়ে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিলেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে মোট ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের গেজেটে নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী এই দুই প্রার্থী। আবদুল্লাহ আল মামুন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “৪৯তম বিসিএসে সমাজকল্যাণে মেধা তালিকায় প্রথম হয়েও গেজেটে নাম এলো না। জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। এটাই কি আমার অপরাধ?”

একইভাবে সোহেল রানা তার প্রতিক্রিয়ায় লিখেছেন, “ধন্যবাদ, বাংলাদেশ। ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।”

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মেধা তালিকায় প্রথম হয়েও নিয়োগ বঞ্চিত সোহেল ও মামুন

আপডেট সময় : ১০:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬