ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয় নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় ১৬ শিক্ষার্থী আটক ভোলায় নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প, এলাকাবাসীর আনন্দ দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধন হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষা ১৫ অক্টোবর থেকে শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার মূল সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষা ১৫ অক্টোবর থেকে শুরু

আপডেট সময় : ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬