ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত নিউজার্সি, অনিশ্চয়তায় বিশ্বকাপ ফাইনাল জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়ন করব: মির্জা ফখরুল এইচএসসিতে পদার্থবিজ্ঞানসহ তিন বিষয়ের পুনঃপরীক্ষা: কারা পাবেন সুযোগ? ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রীসহ অন্যরা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে মাঠে থাকছেন ডোনাল্ড ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে: অর্থমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীদল: মির্জা ফখরুল প্রকাশ হলো প্রিয়াঙ্কা-নিকের প্রথম বার্তার স্ক্রিনশট, প্রেমের শুরু যেভাবে নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু

এইচএসসিতে পদার্থবিজ্ঞানসহ তিন বিষয়ের পুনঃপরীক্ষা: কারা পাবেন সুযোগ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সেদিন যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তারাও চাইলে এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণার পর বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১৩ জুলাই পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষায় যারা অনুপস্থিত ছিলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখে একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হলে আগ্রহী পরীক্ষার্থীরাও এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে পুনঃপরীক্ষার আবেদন পদ্ধতি, সময়সূচি ও অন্যান্য নির্দেশনা এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরে বিস্তারিত নির্দেশনা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। এ কারণে ওই দুই প্রশ্নের উত্তর না লিখলেও পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন। এছাড়া পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে অতিরিক্ত ৫ নম্বর গ্রেস দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনেক পরীক্ষার্থী দাবি জানিয়েছেন যে, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পুনঃপরীক্ষা নিয়ে দুটি পরীক্ষার মধ্যে যেটিতে বেশি নম্বর হবে, সেটিই চূড়ান্ত ফলাফলে যুক্ত করা হোক। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

এইচএসসিতে পদার্থবিজ্ঞানসহ তিন বিষয়ের পুনঃপরীক্ষা: কারা পাবেন সুযোগ?

আপডেট সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬