সংবাদ শিরোনাম :
আগস্টের ২২ দিনে ২১৪ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার।
মাসটির ২০ থেকে ২২ আগস্ট—এই তিন দিনে দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।
অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্সে ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য এই প্রবৃদ্ধিকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh




























