ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব

ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশই চুরি হয়েছে: গভর্নর মোস্তাকুর রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ জালিয়াতির কারণে ব্যাংক ঋণের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ কার্যত চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বুধবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত ‘বাংলা কিউআর’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গভর্নর বলেন, দীর্ঘ সময় ধরে দুর্বল তদারকি, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের কারণে দেশের ব্যাংকিং খাত গভীর সংকটে পড়েছে। তার ভাষায়, ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। যেটাকে আমরা খেলাপি ঋণ বলছি, প্রকৃতপক্ষে সেটি চুরি হওয়া অর্থ। তিনি জানান, বর্তমানে ব্যাংকিং খাতে মোট ঋণের প্রায় ৩৬ শতাংশই খেলাপি। একটি সুস্থ ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থার জন্য এই হার অত্যন্ত উদ্বেগজনক। এত উচ্চমাত্রার খেলাপি ঋণ শুধু ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাকেই দুর্বল করেনি, বরং পুরো অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

মোস্তাকুর রহমান আরও বলেন, অতীতে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হওয়ার কারণে দেশের প্রায় দুই কোটি আমানতকারী নানা ধরনের অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। তাই আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা এখন বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার।

এসময় ব্যাংকিং খাতকে পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক ১৮ মাসের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান গভর্নর। এছাড়া বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়াতে আগামী সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার একটি নতুন ঋণ প্যাকেজ চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার আশা, এই তহবিল উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশই চুরি হয়েছে: গভর্নর মোস্তাকুর রহমান

আপডেট সময় : ০১:০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬