ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে যুবকের ‘আত্মহত্যা’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাসেল বলে জানিয়েছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল নিজেই হাসপাতালের সিঁড়ি ব্যবহার করে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে গিয়ে তিনি অন্তত তিনটি সিগারেট খান এবং কয়েকবার নিচের দিকে তাকান। এরপর হঠাৎ করেই ছাদ থেকে নিচে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে তাকে নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। তবে এই মাদকাসক্তির কারণেই তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। তাদের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

পারিবারিক কলহ এবং স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে রাসেল মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। এই মানসিক হতাশা থেকেই তিনি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে যুবকের ‘আত্মহত্যা’

আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬