কদমতলীতে খেলার মাঠের দাবিতে শিশু-কিশোরদের র্যালি ও মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকায় খেলার মাঠের দাবিতে মানববন্ধন ও র্যালি করেছে স্থানীয় শিশু-কিশোররা। দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কদমতলী এলাকার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করা এই র্যালির সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয় শিশু-কিশোররা নিজেই। র্যালি শেষে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কর্মসূচির আয়োজক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
পথসভায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এলাকাবাসীকে খেলার মাঠের ব্যবস্থা করতে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের কাছে এই যৌক্তিক দাবি তুলে ধরার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক আলোচনা করেন তিনি।
এই নাগরিক কর্মসূচিতে এলাকার শিশু-কিশোরদের পাশাপাশি আরও অংশ নেন মনির হোসেন মোল্লা, মো. ফয়েজ, মেজবাহউদ্দিন, জামালউদ্দিন ও খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





























