ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ গ্রেফতার

মাহদি হাসান শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মাহদি হাসান শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক যুবককে ভারতীয় ১০৬ বোতল মদসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার কৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পৌনে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।

থানা পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরো জানান, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪