ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

খোকসায় গুলি করে যুবককে হত্যার চেষ্টা

কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কুষ্টিয়া জেলা প্রতিনিধি 

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাপ্পু বিশ্বাস (৩৫) নামের একজনকে গুলির পর ধারলো অস্ত্রদিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার(১০’ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজী’র ব্রিজের ৩০ গজ উত্তরে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

আহত পাপ্পু বিশ্বাস ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনার পর ওসমানপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে পাপ্পু বিশ্বাস নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরের ভাড়া বাসায় ফিরছিলো। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজীদের ব্রীজের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি ছোড়ে। পাপ্পুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত পাপ্পুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গুলিবিদ্ধ আহত পাপ্পুর বাবা ওয়াজেদ আলী জানান, পাপ্পু বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলো। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার মোটরসাইকেল থামিয়ে ৫/৬ রাউন্ড গুলি চালায়। একটি গুলি হাটুর মধ্যে আটকে আছে। এ ছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এখানেই চিকিৎসা দেওয়া যাবে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, পাপ্পু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার পর থেকে ওসমানপুরে পুলিশের একটি বড় টিম অভিযান পরিচালনা করছে। এখনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোকসায় গুলি করে যুবককে হত্যার চেষ্টা

আপডেট সময় : ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫