ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

একরাতে চরশাহীর তিন ঘরে ডাকাতি

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

একরাতে চরশাহীর তিন ঘরে ডাকাতি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাফিজুর রহমান
নোয়াখালী জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামে একরাতে তিনটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ৭/৮ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল এলাকার তিনটি বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

হঠাৎ এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাড়ির দরজা-আলমারি ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা বিষয়টি চন্দ্রগঞ্জ থানার ওসিকে অবহিত করলে ডিবি ফোর্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে এসে সরেজমিন পরিদর্শন করেন। এসময় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ ও নোট করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তদন্তসাপেক্ষে ডাকাতদলের সদস্যদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একরাতে চরশাহীর তিন ঘরে ডাকাতি

আপডেট সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫