ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

করিমগঞ্জে মাদকসহ ৯০ বছর বয়সী বৃদ্ধ আটক, কারাদণ্ড ও জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করা হয়েছে। আটককৃত আবু তাহের উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটির মৃত ওয়াহেদ আলীর ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, সোমবার দুপুরে অধিদপ্তরের একটি দল করিমগঞ্জের নিয়ামতপুর বাজারের জালপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৫ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ আবু তাহেরকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রির আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান আসামির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইনের আওতায় আবু তাহেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

করিমগঞ্জে মাদকসহ ৯০ বছর বয়সী বৃদ্ধ আটক, কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০১:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬